• [english_date] , [bangla_date] , [hijri_date]

কৃষকদের জন্য কৃষি কার্ড বিতরণ শুরু, কৃষকরা পাবেন সরকারি সুবিধা: ছাতকে সার-বীজ বিতরণ অনুষ্ঠানে এমপি মিলন

bilatbanglanews.com
প্রকাশিত April 2, 2026
কৃষকদের জন্য কৃষি কার্ড বিতরণ  শুরু, কৃষকরা পাবেন সরকারি সুবিধা: ছাতকে সার-বীজ বিতরণ অনুষ্ঠানে এমপি মিলন

ছাতক প্রতিনিধি:

ছাতকে ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ-১ আউশ ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেছেন, ছাতক – দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

 

বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব

করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠিত বীজ-সার বিতরণ অনুষ্ঠানে প্রধান

অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন

বলেছেন,সরকার কৃষি বিভাগের মাধ্যমে কৃষিখাতে বিভিন্ন ভাবে ভর্তুকি দিয়ে যাচ্ছে। আমাদের কৃষি নির্ভর বাংলাদেশে খাদ্যের উৎপাদন আরো বাড়াতে হবে। এ জন্য কৃষি পেশায় নিয়োজিত সকল মানুষের সহযোগিতার প্রয়োজন রয়েছে। সরকার কৃষি কার্ডের ব্যবস্থা করে দেবে। এর মাধ্যমে সকল কৃষকরা সরকারি সুবিধা পাবেন। এতে করে আমাদের কৃষি

অনেকদূর এগিয়ে যাবে। এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী,উপকার ভোগী কৃষকগণ সহ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক পীর ছায়াদুর রহমান,উপজেলা কৃষক দলের সদস্য সচিব বশির উদ্দিন তালুকদার ছাতক পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম, উপজেলা জাসাস”র আহবায়ক আব্দুল আলিম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম আলী রাসেল, কুতুব উদ্দিন,সাজ্জাদুর রহমান,খছরু মিয়া,ইব্রাহিম আলী ছাতক পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুনেম মামনুন,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি, কৃষক দল নেতা লায়েক মিয়া,জাহাঙ্গীর আলম, সেলিম আহমেদ, ছাতক পৌর ছাত্র দলের আহবায়ক স্বাচ্ছা আবেদীন,সাবেক ছাত্রদল নেতা নোমান ইমদাদ কানন, কাদির বিল্লাহ,শাওন আহমদ,আব্দুল্লাহ আল সনি,মোহাম্মদ গোলাম দস্তগীর জীবন, মোহাম্মদ কাওছার আহমদ সেবুল প্রমুখ।

 

অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ-১ আউশ ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ছাতক উপজেলার ১৩ টি ইউনিয়নের ১২ শত কৃষক দের মাঝে বিনামূল্যে বীজ- সার বিতরণ করা হয়েছে।