ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের টেংগারগাঁও গ্রাম এলাকার একটি ডোবার পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা নারীর ম’রদেহ উ’দ্ধার করেছে পুলিশ।এ নারীর বয়স আনুমানিক ৫০ বছর হবে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (২৩ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে টেংগারগাঁও সংলগ্ন মারুয়া টিলার পূর্ব পাশে পানির ডোবায় মর’দেহটি ভাসতে দেখেন স্থানীয় পথচারী জহুর আলী। পরে তিনি স্থানীয় ইউপি সদস্য খায়ের আহমেদকে বিষয়টি জানান। খবর পেয়ে এসআই মোঃ আনোয়ারুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মর’দেহ উ’দ্ধার করেন।
পুলিশ জানায়, মর’দেহের সু’রতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মর’দেহটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,মানসিক ভারসাম্যহীন এ নারীকে শুক্রবার দুপুরে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।ধারণা করা হচ্ছে,তিনি পানিতে পড়ে গিয়ে মৃত্যু’বরণ করেছেন।