সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ও ফুসকাসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ। ২৫মে সোমবার সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইনচার্জ মোঃ হযরত আলীর নির্দেশনায় এসআই সাব্বির আহমেদ,এসআই মাহমুদুল হক, এসআই খাদেম, এসআই রাশেদসহ ডিবি পুলিশের বিশেষ অভিযানিক দল অভিযান পরিচালনা করেন। এসময় সদর থানাধীন ওয়েজখালি পয়েন্ট থেকে একটি ট্রাক ভর্তি ৫ টন ভারতীয় ফুসকা ও ২১০ কেজি ভারতীয় জিরাসহপ্রায় অর্ধ কোটি টাকার মালামালসহ একজনকে আটক করেন। আটককৃত ব্যক্তির নাম সোহাগ পিতা কামাল হোসেন সাং দাউদকান্দি কুমিল্লা।
পরে আটককৃত ব্যক্তি এবং ট্রাক ভর্তি পণ্যসহ জেলা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
ধৃতের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান ডিবি পুলিশ। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর বর্ডার এলাকা থেকে ভারতীয় পণ্য জিরা ফুসকা ট্রাকে লোড করে নিয়ে যাওয়ার সময় ভারতীয় পণ্যসহ তাকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহনের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।