• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে প্রশিক্ষণ বিভাগের শিক্ষার্থীদের সনদ পত্র বিতরণ।

bilatbanglanews.com
প্রকাশিত May 22, 2026
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে প্রশিক্ষণ বিভাগের শিক্ষার্থীদের সনদ পত্র বিতরণ।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা শিল্প একাডেমীর আয়োজনে ২২মে সন্ধ্যায় একাডেমীর হাসন রাজা মিলনায়তনে প্রশিক্ষণ বিভাগের শিক্ষার্থীদের সনদ পত্র বিতরণ ও বর্তমান শিক্ষার্থীদের জন্য পরিবেশনা এবং অঙ্কিত চিত্র কর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। জেলা শিল্প কলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সঞ্চালনায় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদের সভাপতিত্বে অনুভূতি প্রকাশ করেন সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুনা শাহীন আরা লেইস, প্রশিক্ষক শ্রাবন্তী তালুকদার,সন্তোষ চন্দ্র চন্দ, তপন কর,বোরহান উদ্দিন, অমিত বর্মন প্রমুখ। এর আগে বিভিন্ন প্রশিক্ষণ বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, সংগীত, আবৃত্তি, দলীয় সংগীত তবলা ও গিটার বাজানো ও শাস্ত্রীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীদের হাতে অথিতিগণ সনদ পত্র তুলে দেন। এই পর্বের অনুষ্ঠান মালা যৌথ ভাবে সঞ্চালনা করেন সৌরভ অধিকারী অয়ন ও সুমনা তালুকদার রিদি। সবশেষে দুই জন প্রশিক্ষক স্বপন রায় ও প্রদীপ রায় কে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে অতিথিগণ বলেন সুনামগঞ্জ জেলাকে অনেকেই সাংস্কৃতিক রাজধানী হিসেবে অভিহিত করেন। কারণ এই মাটিতে মহা কবি সঞ্জয়, মরমী কবি হাসন রাজা, রাধা রমন দত্ত,দুর্বীন শাহ ও শাহ আব্দুল করিমের মতো গুণী মহাজনেরা জন্মে ধন্য করেছেন। আজকের বিভিন্ন প্রশিক্ষণ বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকেও যেন তাদের মতো বড় হয়ে দেশ জাতির মূখ উজ্জ্বল করো তোমাদের কাছে আমাদের সেই প্রত্যাশা।