• [english_date] , [bangla_date] , [hijri_date]

চার দিনের রিমান্ডে পরীমনি ও রাজ

bilatbanglanews.com
প্রকাশিত August 5, 2021
চার দিনের রিমান্ডে পরীমনি ও রাজ

বিবিএন ডেস্ক: মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৮টা ২৮ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হয়। এরপর বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমনিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্তকার্রী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ আসামি পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন বলেন, পরীমনিসহ আসামিদের সর্বোচ্চ ৫ বছরের সাজা হতে পারে।

তবে পরীমনির পক্ষে আদালতে লড়তে ওকালতনামায় স্বাক্ষর করা নিয়ে আইনজীবীদের দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ ঘটনা ঘটে। রাত ৮টা ২৮ মিনিটে নায়িকা পরীমনিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পরে ৮টা ৩১ মিনিটে এজলাসে আসেন ঢাকা মহানগর মুখ্য হাকিম মামুনুর রশীদ।

এ সময় পরীমনির হয়ে আইনি লড়াই করতে আইনজীবীদের মধ্যে কয়েকটি গ্রুপ সৃষ্টি হয়। তারা একে-অপরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাত ৮টা ৩৬ মিনিটে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এজলাস ত্যাগ করেন। এজলাস ত্যাগে আগে আইনজীবীদের উদ্দেশ্যে বিচারক বলেন, ‘আগে আপনারা ঠিক করেন, কে আসামি পরীমনির আইনজীবী হবেন। তারপর শুনানি হবে।’ পরে পরীমনির আইনজীবী ঠিক হওয়ার পর ৮টা ৫৩ মিনিটে আবার এজলাসে আসেন ঢাকা মুখ্য মহানগর হাকিম মামুনুর রশীদ।পরে শুনানি শেষে চার দিনে রিমান্ড মঞ্জুর করেন।

‘লকডাউন নয় স্বাস্থ্যবিধি মানার দিকে মনোযোগ দিন’ ≣ [১] ভারতের স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করলেন পোপ ফ্রান্সিস, মানসিকভাবে দৃঢ় থাকার আহ্বান ≣ ডাবের ভেতরে পানি জমা হয় কীভাবে ? ‌

এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব সদরদপ্তর থেকে কালো একটি মাইক্রোবাসে তাদের বনানী থানায় নেওয়া হয়। পরে তাদের বনানী থানায় হস্তান্তর করে র‌্যাব। এরপর বনানী থানায় র‌্যাব বাদী হয়ে মামলা পৃথক দু’টি মামলা করে। এর আগে বিকেলে বনানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে মামলা করে র‌্যাব।

র‌্যাব সূত্র জানায়, তাদের বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফি আইনে র‌্যাব-১ বাদী হয়ে মামলা করবে। এর মধ্যে পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম বিপুর নামে মাদক মামলা এবং প্রযোজক রাজ ও তার সহযোগী সবুজ মিয়ার বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফির অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হবে।

এর আগে র‌্যাব সদর দপ্তর সংস্থাটির লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে বলেন, বুধবার পরীমনি বাসা থেকে নতুন মাদক এলএসডি, আইস ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এরপর রাজের বাসায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়।