• [english_date] , [bangla_date] , [hijri_date]

বিশ্বমভর পুরে তিন শতাধিক শীতবস্ত্র বিতরন করলেন এমপি মিসবাহ

bilatbanglanews.com
প্রকাশিত January 11, 2021
বিশ্বমভর পুরে তিন শতাধিক শীতবস্ত্র বিতরন করলেন এমপি মিসবাহ
লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দ কৃত তিন শতাধিক শীতবস্ত্র সোমবার দুপুরে বিশ্বমভর পুর উপজেলার হত দরিদ্র জনগোষ্টির মাঝে বিতরণ করেন সুনামগঞ্জ ও বিশ্বমভর পুর আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। উপজেলা কার্যালয়ের আয়োজনে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহিম জাদীদ। এ সময় উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন,  ভাইস চেয়ারম্যান তাজুদ আলী খান, রিনা বেগম,  ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন,আব্দুল কাইয়ুম, হযরত আলী কালারচান,এরশাদ মিয়া,নুর আলম তপন,সহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।