• ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলার আসামি হেলপার রশিদ ছাতকে গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২০
চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলার আসামি হেলপার রশিদ ছাতকে গ্রেফতার

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলার আসামি বাসের   হেলপার   রশিদ কে  ছাতকের গোবিন্দগঞ্জ থেকে গ্রেফতার করেছে পিবিআই।আজ ভোরে তাকে গ্রেফতার করে পুলিশের এই বিশেষ শাখা।সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।এই ঘটনায় অপর দুই আসামি এখনো পলাতক রয়েছে।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় সিলেট ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে সিলেট জ-১১০৭২৩) দিরাই আসছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরসভার সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে যান।  কোনো যাত্রী না থাকার বাসের ড্রাইভার ও হেলপার মিলে তাকে উত্ত্যক্ত করার এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা চালায়। সম্ভ্রম বাঁচতে একপর্যায়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী। এদিকে, গ্রামবাসী আহত অবস্থায় দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি এখন সেখানে চিকিৎসাধীন আছেন।
এদিকে, এই ঘটনায় শনিবার রাতে অজ্ঞাত তিন জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন নির্যাতিতার বাবা।