• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেটে হেফাজতকে সমর্থন জানিয়ে ফেসবুক পোস্ট দিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ

bilatbanglanews.com
প্রকাশিত March 30, 2021
সিলেটে হেফাজতকে সমর্থন জানিয়ে ফেসবুক পোস্ট দিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ

বিবিএন নিউজ ডেস্ক : হেফাজতে ইসলামের চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে জকিগঞ্জে এক ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন। ওই নেতা পৌরসভার ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাফিজ মাজেদ। সে তার নিজের ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন।

পদত্যাগী ছাত্রলীগ সভাপতির ফেসবুক স্ট্যাটাসে দেখা যায়, তিনি পৌরসভা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে লেখেন, ‘মুসলিম জনতার মানবতাকে উপেক্ষা করে ভারতের ইসলাম বিদ্বেষী, সীমান্ত হত্যাকারী, কাশ্মীর দখলকারী, কসাই মুদিকে দেশে আমন্ত্রণ জানানোর জন্য ও নামাজি মুসলমানদের ওপর বর্বর নির্যাতন ও হত্যাকাণ্ডের মতো ঘৃণ্যতম কাজের কারণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পৌরসভার ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম’।