বিবিএন ডেস্ক:
সাইবার হামলা বা প্রযুক্তিগত বিপর্যয়ে ব্যাংকিং সেবা বন্ধ হয়ে আর্থিক সংকট এড়াতে যুক্তরাজ্যের নাগরিকদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখার পরামর্শ দিয়েছেন ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটির (এফসিএ) প্রধান নিখিল রাথি।
সম্প্রতি গুগল ক্লাউডের প্রযুক্তিগত বিভ্রাটে রেভোলুটসহ বিভিন্ন আর্থিক সেবায় বিঘ্ন ঘটার পর দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ সতর্কতা জানান তিনি।
এদিকে, ক্রো ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে ২৫ থেকে ৬৪ বছর বয়সীদের প্রায় অর্ধেকেরই একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। জরুরি পরিস্থিতিতে আর্থিক লেনদেন সচল রাখতে বিকল্প ব্যাংকিং ব্যবস্থা রাখা এবং ডিজিটাল নিরাপত্তা জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে ব্রিটিশ বাংলাদেশিসহ দেশটির সাধারণ গ্রাহকদেরও।