বিবিএন ডেস্ক:
যুক্তরাজ্যের লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকায় বাংলাদেশি রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন ইলফোর্ড সাউথের এমপি জস আথওয়াল।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘটনাকে অগ্রহণযোগ্য ও নিন্দনীয় উল্লেখ করে সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্ট্যাটাসে জস আথওয়াল বলেন, তিনি ইতিমধ্যে পুলিশের পাশাপাশি স্থানীয় কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করেছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, এলাকায় পুলিশের টহল বৃদ্ধি এবং সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তিনি আরও বলেন, স্থানীয় বাসিন্দাদের শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে বসবাসের অধিকার রয়েছে। এ বিষয়ে কারও কোনো উদ্বেগ বা অভিযোগ থাকলে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
যোগাযোগের ইমেইল: Jas.athwal.mp@parliament.uk
এমপি জস আথওয়াল বলেন, মতবিরোধ কিংবা মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু কোনোভাবেই সহিংসতা মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে যেন রাস্তাঘাটে এ ধরনের নির্বোধ ও দায়িত্বজ্ঞানহীন সহিংসতার পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে তিনি কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।