নাহিদের সংবর্ধনা-পরবর্তী সংঘর্ষে ক্ষুব্ধ ব্রিটিশ এমপি, বাংলাদেশিদের ফেরত পাঠানোর দাবি

bilatbanglanews.com
প্রকাশিত November 18, 2026
নাহিদের সংবর্ধনা-পরবর্তী সংঘর্ষে ক্ষুব্ধ ব্রিটিশ এমপি, বাংলাদেশিদের ফেরত পাঠানোর দাবি

বিবিএন ডেস্ক:

লন্ডনে এনসিপি নেতা নাহিদ ইসলামের সংবর্ধনা সভা শেষে এনসিপি ও আওয়ামী লীগ-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রিটিশ এমপি রুপার্ট লু। সংঘর্ষের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে তিনি বাংলাদেশি রাজনীতি নিয়ে নিজের অনাগ্রহের কথা জানান।

 

রিস্টোর ব্রিটেন দলের এই নেতা সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জানিয়েছেন।

 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, রমফোর্ডের রাস্তায় বাংলাদেশি পুরুষেরা রাজনৈতিক বিরোধ নিয়ে মারামারি করছেন। এনসিপি ও আওয়ামী লীগের মধ্যকার এই বিরোধের বিষয়ে তাঁর কোনো আগ্রহ নেই বলেও উল্লেখ করেন তিনি।

 

পোস্টের শেষাংশে সংঘর্ষে জড়িত সবাইকে নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানান রুপার্ট লু।

18 November 2026

নাহিদের সংবর্ধনা-পরবর্তী সংঘর্ষে ক্ষুব্ধ ব্রিটিশ এমপি, বাংলাদেশিদের ফেরত পাঠানোর দাবি

বিস্তারিত কমেন্টে