সুনামগঞ্জ প্রতিনিধি:
১৭ অক্টোবর , শনিবার সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পৌর এলাকার গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং দুর্গাপূজার সার্বিক আয়োজন, নিরাপত্তাব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, , এডিএম সুনজিত কুমার চন্দ, এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিতকরণে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রেখে সকলের অংশগ্রহণে উৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখতে জেলা প্রশাসন, সুনামগঞ্জ বদ্ধপরিকর।