• [english_date] , [bangla_date] , [hijri_date]

বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ-এর পক্ষ থেকে হুইপ জি কে গউছ-কে ফুলেল শুভেচ্ছা

bilatbanglanews.com
প্রকাশিত October 16, 2026
বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ-এর পক্ষ থেকে হুইপ জি কে গউছ-কে ফুলেল শুভেচ্ছা

সুনামগঞ্জ প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জালালাবাদ ভবনে এক সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাস্টোরিয়াস্থ জালালাবাদ ভবনে (৩৬-০৭ ৩১তম স্ট্রিট, অ্যাস্টোরিয়া, নিউ ইয়র্ক ১১১০৬) জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান জাতীয় সংসদের হুইপ এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।

অনুষ্ঠান চলাকালে বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ-এর পক্ষ থেকে প্রধান অতিথি হুইপ আলহাজ্ব জি কে গউছ-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ-এর সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চু।

শুভেচ্ছা প্রদানকালে বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ-এর সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চু বলেন, “প্রবাসে থেকেও আমরা সর্বদাই প্রিয় জন্মভূমির সার্বিক উন্নতি ও গণতন্ত্র সুসংহত করার লক্ষে ঐক্যবদ্ধ রয়েছি। মাননীয় হুইপ আলহাজ্ব জি কে গউছ ভাইয়ের আগমন আমাদের প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের মাঝে নতুন প্রেরণা জোগাবে। প্রবাসে সিলেটি কমিউনিটিসহ সমগ্র বাংলাদেশি প্রবাসীদের স্বার্থরক্ষা ও দেশের অগ্রগতিতে ইতিবাচক অবদান রাখতে আমরা সর্বদা প্রস্তুত।”

এ সময় বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ-এর সভাপতি সৈয়দ জুবায়ের আলী সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও প্রবাসে বসবাসরত বৃহত্তর সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং দেশের সার্বিক উন্নয়ন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।