• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেটের আবাসিক হোটেলে মুসলিম নারীর সঙ্গে হিন্দু যুবক, প্রতিবাদে আটক ৬

bilatbanglanews.com
প্রকাশিত October 5, 2026
সিলেটের আবাসিক হোটেলে মুসলিম নারীর সঙ্গে হিন্দু যুবক, প্রতিবাদে আটক ৬

বিবিএন ডেস্ক:

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে এক লন্ডনপ্রবাসী মুসলিম নারী ও এক হিন্দু যুবকের অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের হাতে ছয় যুবক আটক হয়েছেন বলে জানা গেছে।

 

সংবাদ সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, নগরীর একটি আবাসিক হোটেলে ওই নারী ও হিন্দু যুবক অবস্থান করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে সেখানে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ঘটনার প্রতিবাদ জানাতে এবং বিষয়টি খতিয়ে দেখতে কয়েকজন যুবক হোটেলের সামনে জড়ো হন।

 

একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় শৃঙ্খলাভঙ্গ ও হট্টগোলের অভিযোগে ছয় যুবককে আটক করা হয়।

 

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। সর্বশেষ জানা গেছে, জিজ্ঞাসাবাদ শেষে আটক ছয় যুবককে ছেড়ে দেওয়া হয়েছে।