• [english_date] , [bangla_date] , [hijri_date]

জগন্নাথপুরে ২৪ ঘণ্টায় দুই মোটরসাইকেল চুরি, সিসিটিভিতে ধরা পড়ল চোর

bilatbanglanews.com
প্রকাশিত October 1, 2026
জগন্নাথপুরে ২৪ ঘণ্টায় দুই মোটরসাইকেল চুরি, সিসিটিভিতে ধরা পড়ল চোর

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে হঠাৎ করে মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় চালক, আরোহী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় পৌর এলাকার পৃথক দুটি স্থান থেকে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজে এক চোরকে প্রকাশ্যে মোটরসাইকেল নিয়ে চলে যেতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম চুরির ঘটনাটি ঘটে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জগন্নাথপুর পৌর এলাকার ব্যস্ততম হবিবপুর এলাকায়। ভুক্তভোগী তাঁর মোটরসাইকেলটি রাস্তার পাশে লক করে ব্যক্তিগত কাজে কিছু সময়ের জন্য দূরে যান। এ সুযোগে চোর চক্রের সদস্যরা লক ভেঙে মুহূর্তের মধ্যে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত মোটরসাইকেল চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।