• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক। 

bilatbanglanews.com
প্রকাশিত October 1, 2026
সুনামগঞ্জ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক। 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধনপুর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় ৩০ সেপ্টেম্বর রাত ১০ টায় চিনাকান্দি বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৯/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাঙ্গারপাড় নামক স্থান হতে ৬৪ বোতল ভারতীয় মদ এবং ২৪ বোতল ভারতীয় বিয়ারসহ সর্বমোট ৮৮ বোতল মদ ও বিয়ার আটক করে। সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক, জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিজিবি। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।