সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার তিনি হৃদরোগে আক্রান্ত হলে সিলেটের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
তার আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী, স্বজন ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।
এদিকে মিজানুর রহমান চৌধুরী মিজানের সুস্থতা কামনায় সোমবার (৩১ আগস্ট) বাদ আসর গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ছাতক উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে বিকেল ৪টা ৩০ মিনিটে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।