ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের অভিযানে সাড়ে ৭ লাখ টাকা মুল্যের ১৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিশ আহমদ নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
২৪ আগস্ট রাত সাড়ে ১০ ঘটিকার সময় দিরাই থানার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের খালপাড় হাটি ব্রীজ এলাকায় এসব আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় চলিতেছে সংবাদ প্রাপ্ত হইয়া দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় থানার একদল পুলিশ চরনারচর ইউনিয়নের শ্যামারচর সাকিনের অর্ন্তগত খালপাড় হাটি ব্রীজ এলাকায় রাত্র অনুমান সাড়ে ১০ ঘটিকায় ঘটনাস্থলে পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন লোক দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে উপস্থিত লোকজন ও পুলিশের সহায়তায় শিশ নামের একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশী করে তার হেফাজত হইতে ৭টি জিপারের ভিতর রক্ষিত মোট ১৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৭ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। পরবর্তী আইনগত ব্যবস্থ প্রক্রীয়াধীন।
গ্রেফতারকৃত আসামী শিশ আহমদ (৩৫), পিতা-মৃত তারা মৌলভী ওরফে আশরাফ উদ্দিন, গ্রাম: দৌলতপুর, থানা-শাল্লা, জেলা-সুনামগঞ্জ।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।