সুনামগঞ্জ প্রতিনিধি:
২৪ আগস্ট (সোমবার) পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন আনসার সদস্য ও অঙ্গাত নামা মহিলা নিহত হয়েছেন।
সোমবার সকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান মো. উজ্জ্বল হোসেন (২৫) নামে এক আনসার সদস্য। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। গাজীপুরে কর্মরত উজ্জ্বল ছুটিতে বাড়ি এসেছিলেন। সকালে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়ির উদ্দেশে রওনা হয়ে পথিমধ্যে দুর্ঘটনায় শিকার হন। উল্লেখ্য, উজ্জ্বল এলাকায় একজন সক্রিয় রক্তদাতা ও সামাজিক কর্মী হিসেবে পরিচিত ছিলেন। শান্তিগঞ্জ থানার ওসি মো. অলিউল্লাহ জানান, পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।
এদিকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১ মহিলা নিহত ও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান রাত ৮ টার দিকে সিলেট থেকে সুনামগঞ্জ গামী একটি যাত্র বাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে দুর্ঘটনার শিকার হন। পুলিশ ও ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তার উদ্ধার অভিযান চলে।