সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত এলাকার বড়দল ইউনিয়নের লেজার বন্দ আনন্দ বাজার থেকে একশ পিছ ইয়াবা সহ এক মাদক কারবারিকে পুলিশ আটক করেছে। তাহিরপুর উপজেলার টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন। আটক কারবারির নাম আবদুছ ছাত্তার পিতা আব্দুল রশিদ গ্রাম বিন্নার বন্দ। সে দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইয়াবা বিক্রি করে আসছিল। বুধবার দুপুর বেলা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে আদালতে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছেন।