• [english_date] , [bangla_date] , [hijri_date]

তাহিরপুরে ১১৫ পিছ ইয়াবা সহ দুই কারবারী র‌্যাবের জালে।

bilatbanglanews.com
প্রকাশিত August 11, 2026
তাহিরপুরে ১১৫ পিছ ইয়াবা সহ দুই কারবারী র‌্যাবের জালে।

সুনামগঞ্জ প্রতিনিধি:

র‌্যাব ৯ অধীনস্থ সুনামগঞ্জ সিপিসি-৩-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে -১১ আগষ্ট বিকালে তাহিরপুর উপজেলার বালিজূরী ইউনিয়নের বালিজুরী চান্দার পয়েন্টে একটি বাড়ি থেকে ১১৫ পিছ ইয়াবা সহ দুই কারবারী কে আটক করেছে। আটককৃতরা হলো আলী হোসেন( ৩৩) পিতা আশরাফ উদ্দিন ও এনামুল হক (৩৫) পিতা নিজাম উদ্দিন সাং বালিজুরী। সীমান্ত থেকে ইয়াবা এনে বিক্রি করে বলে স্বীকার করেছে। তাদের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা।