• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জ শহরের জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে এমপি ও পৌর প্রশাসক।

bilatbanglanews.com
প্রকাশিত August 5, 2026
সুনামগঞ্জ শহরের জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে এমপি ও পৌর প্রশাসক।

সুনামগঞ্জ প্রতিনিধি:

গত শুক্রবার সন্ধ্যা থেকে পরদিন শনিবার সকাল পর্যন্ত অবিরাম বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকাতেই ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়েছেন পৌর বাসী। সড়ক ও বাসা বাড়িতে পানি প্রবেশ করে মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। মানুষের দুর্ভোগের চিত্র নিজ চোখে দেখতে এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য এডভোকেট নূরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। এ সময় শহরের জামাই পাড়া, জামতলা, পিটিআই ও তেঘরিয়া এলাকা পরিদর্শন করেছেন। সংসদ সদস্য ও পৌর প্রশাসক পৌর সভার কর্ম কর্তাদের নির্দেশ দিয়েছেন সমগ্র পৌর এলাকার চিত্র সরেজমিন পরিদর্শন করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের। এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েছ,সুনামগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মুর্শেদ আলম, যুবদল নেতা আকবর আলি, সংসদ সদস্যের ব্যক্তি গত সহকারী জামাল উদ্দিন বাকের, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, এমদাদুল হক শাহজাহান, দুলু প্রমুখ।