সুনামগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘদিন ধরেই সুনামগঞ্জ শহরের বিভিন্ন বাসা বাড়ি , অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়ে আসছিল। এতে সুনামগঞ্জ শহর বাসীর রাতের ঘুম হারাম হয়ে যায়। প্রতিদিনই শহরের কোন না কোন বাসা অফিস ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরি হলেও চোর ধরা যাচ্ছিল না । ভুক্তভোগীদের কেউ কেউ থানায় অভিযোগ জানান আবার কেউ থানায় অভিযোগ জানান না। পুলিশ চুরির ঘটনায় আরও তৎপর হয় নিয়মিত টহল জোরদার করেন কিন্ত চোর চক্রের টিকিটি ও পাওয়া যায়নি। ২৯ জুলাই গভীর রাতে পুলিশ শহর থেকে আন্তঃ জেলা চোর চক্রের সদস্য শাহীন মিয়া (২৫) পিতা আব্দুল আলী সাং বড়পাড়া (নদীর পাড় ) কে কিছু চুরির মালামাল সহ আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক সিলেট মহানগরীর একটি বাসায় অভিযান চালিয়ে আরও প্রচুর মালামাল ও চুরি করার সরঞ্জাম উদ্ধার করেন। তবে বাকী চোর চক্রের সদস্যদের আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধৃত চোর শাহীনের তথ্যের ভিত্তিতেই সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন নোয়াগাও এলাকার জনৈকা পারভীনের বাড়ির ভাড়াটিয়া পলাতক আসামী আলী হোসেন( ২৭) ও নবীনুর (৩০) কে আটক করার জন্য তার ঘরে অভিযান চালানোর পর টের পেয়ে পালিয়ে যায়।
ধৃত ও পলাতক দের হেফাজত থেকে নিম্ন বর্ণিত মালামাল জব্দ করেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ।
১ টি পার্পল রঙের পুরাতন নকিয়া টাচ মোবাইল ফোন। ১ টি ব্লু রঙের পুরাতন হুয়াওয়ে (Huawei) টাচ মোবাইল ফোন,১ টি কালো রঙের পুরাতন ভাঙা স্যামসাং টাচ মোবাইল ফোন, ০১ টি সাদা রঙের পুরাতন সামান্য ভাঙা স্যামসাং টাচ মোবাইল ফোন, ০১ টি কালো রঙের বাটনযুক্ত পুরাতন LINNEX মোবাইল ফোন ,১ টি সাদা রঙের হিকভিশন (Hikvision) ডিভিআর (Digital Video Recorder),১ টি হ্যান্ডকাফ (হাতকড়া), আনুমানিক ১০০ (একশত) মিটার সাদা রঙের ইন্টারনেট ক্যাবল, সাদা রঙের ০২ (দুই)টি বৈদ্যুতিক সুইচ ও সকেট, আনুমানিক ০৮ (আট) আনা ওজনের একটি রূপার গলার চেইন, আনুমানিক ০৪ (চার) আনা ওজনের একটি রূপার হাতের ব্রেসলেট। উদ্ধারকৃত আলামতসমূহের আনুমানিক সর্বমোট মূল্য ৯২,০০০/- (বিরানব্বই হাজার) টাকা,
২ টি কালো রঙের Baofeng ব্র্যান্ডের চার্জারসহ ওয়্যারলেস সেট, আনুমানিক মূল্য ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা,১ টি কালো রঙের পুরাতন Samsung Duos বাটন মোবাইল ফোন, আনুমানিক মূল্য ১,২০০/- (এক হাজার দুইশত) টাকা,১ টি অ্যাশ রঙের পুরাতন Linnex মডেলের বাটনযুক্ত মোবাইল ফোন, আনুমানিক মূল্য ১,০০০/- (এক হাজার) টাকা, ২০০ (দুইশত) মিলিলিটার ধারণক্ষমতার Parachute Black Seed Oil-এর ৩ (তিন)টি বোতল, আনুমানিক মূল্য ৬০০/- (ছয়শত) টাকা,১ টি কালো রঙের পুরাতন iPhone A1387 মডেলের মোবাইল ফোন, আনুমানিক মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা, Parachute নারকেল তেলের ১০০ (একশত) মিলিলিটার ধারণক্ষমতার ৩ (তিন)টি বোতল, আনুমানিক মূল্য ৩০০/- (তিনশত) টাকা, FIER & Spotless ক্রিম ২ (দুই)টি, প্রতিটির আনুমানিক মূল্য ৩০০/- (তিনশত) টাকা, চোরাই কাজে ব্যবহৃত ১ টি সবুজ রঙের সিএনজি গাড়ি, যার চ্যাসিস নম্বর: PM7860100137, ইঞ্জিন নম্বর: *B1384583* আনুমানিক মূল্য ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা । উদ্ধারকৃত আলামতসমূহের সর্বমোট আনুমানিক মূল্য ২,৭০,৬০০/- (দুই লক্ষ সত্তর হাজার ছয়শত) টাকা।সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান দীর্ঘদিন ধরেই শহরের চুরির ঘটনায় পুলিশ তৎপর ছিল গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতেই কাজ করে অবশেষে সফলতা এসেছে। বাকিদের ও আটক করা হবে খুব শীগ্রই।
