• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জ জেলা কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নুরুল।

bilatbanglanews.com
প্রকাশিত July 26, 2026
সুনামগঞ্জ জেলা কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নুরুল।

সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ কৃষকদলের উদ্যোগে দেশ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য এডভোকেট নূরুল ইসলাম নুরুল। সকালে সুনামগঞ্জ পিটিআই স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেলা কৃষকদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের নেতা আনিসুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব সিরাজুল ইসলাম পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী, পিটিআই সুপার দীপংকর মোহান্ত, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস,সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জুয়েল মিয়া ,সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু, যুগ্ম আহবায়ক আকবর আলী, কৃষকদলের যুগ্ম আহবায়ক আকুল আলী, সুনামগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুমেন আহমদ যুবদল নেতা মমিনুল হক কালারচান, এডভোকেট আজিজুর রহমান সৌরভ, মাহমুদুল হাসান নাইম।

 

এছাড়া সুনামগঞ্জ জেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।