ছাতক প্রতিনিধি:
ছাতকের পল্লীতে ৩ সন্তানের জননীর রহস্য জনক মৃত্যুর অভিযোগ উটেছে।
শুক্রবার ময়না তদন্ত শেষে বিকেল সাড়ে ৫ ঘটিকায় দাফন সম্পন্ন করা হবে।
তিনি ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর গড়গাঁও গ্রামের শামীম আহমদের স্ত্রী ৩ সন্তানের জননী শিল্পী বেগম (৩২)।
নিহতের ভাই কামরুল হাসান অভিযোগ করে বলেন, গত ১৫ জুলাই রাত পৌনে ১০ ঘটিকায় কল করে জানান আমার বোনের অবস্থা খুবই খারাপ গোবিন্দগঞ্জ হাসপাতালে আছে। তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে দেখি বোনের আশংকাজনক এবং পরে মৃত্যু বরন করে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে শুক্রবার বিকেলে বাগইন গ্রামে দাফন সম্পন্ন করা হবে। আমার ধারনা শিল্পীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। প্রশাসনের তদন্তের মাধ্যমে ন্যায় বিচার কামনা করছি। দাফন সম্পন্ন শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, লিখিত কোন অভিযোগ পাইনী ঘটনার খবর শুনে তদন্ত শুরু করেছি।