সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে টুল-টেক্স আদায়ের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে নৌ মালিক সমিতি ও ভুক্তভোগী শ্রমিকগণ।
বুধবার(১৫ জুলাই) দুপুরে যাদুকাটা নদীর পাড় পাঠানপাড়া খেয়াঘাট এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধনটি পালন করা নৌ মালিক সমিতি ও ভুক্তভোগী শ্রমিকগণ।
এ সময় বক্তব্য রাখেন,ব্যবসায়ী অলি ইসলাম, নুরুদ্দিন,জাহিদুল আলম, মাজহারুল ইসলাম, বাসির মিয়া, আমির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,সরকার নির্ধারিত টোল আদায়ের দৃশ্যমান সাইনবোর্ড না টানিয়ে
ইজারাদার ও তার লোকজন জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় করছে। চাহিদা মত টোলের টাকা না দিলে বিআইডব্লিউটিএ ঘাটের নৌকা আটক করে নৌ শ্রমিকদের মারধর করে ইজারাদাররা। প্রতিবাদ করলে নৌকার মালিক ও ব্যবসায়ীরাও এই চাঁদাবাজ গ্রুপের হাতে হেনাস্তার শিকার হতে হয়। যাদুকাটা ও পাঠলাই নদীর পদে পদে টোলের নামে চাঁদা দিতে দিতেই ব্যবসা শেষ। এ চাঁদাবাজি বন্ধ না করলে আবারো ধর্মঘটসহ কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে হুশিয়ারী দেন ব্যবসায়ীরা।
ভি আই ডব্লিউ টি এর সিলেট আঞ্চলিক দফতরের উপ পরিচালক শরিফুল ইসলাম বলেন, পুর্বে ৩৪টাকা ৫০ পয়সা প্রতি মেট্রিক টন চুনাপাথর রয়েলটি ধার্য্য থাকলেও মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী এ বছর ৭০টাকা কর আদায় হবে।
বালু প্রতি বর্গফুট ২৫ পয়সা থেকে এবছর ১লা জুলাই থেকে ৫০ পয়সা আদায় করার কথা।
আমি সরকারের অধিনস্ত সরকারের প্রজ্ঞাপনের বাহিরে আমার কোন বক্তব্য নেই।