• [english_date] , [bangla_date] , [hijri_date]

ধর্ম যার যার, উৎসব সবার’— সুনামগঞ্জে সম্প্রীতির বার্তা নিয়ে পূজা উদযাপন পরিষদের সভা

bilatbanglanews.com
প্রকাশিত July 11, 2026
ধর্ম যার যার, উৎসব সবার’— সুনামগঞ্জে সম্প্রীতির বার্তা নিয়ে পূজা উদযাপন পরিষদের সভা

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় সুনামগঞ্জ জেলা দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

 

​”ধর্ম যার যার, উৎসব সবার” এই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর।

 

​অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা জয়ন্ত সেন দিপু। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

 

​সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় সভায় বক্তারা দেশের সার্বিক অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ জোর দেন।

 

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য শিবু, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ ও সদস্য এডভোকেট মলয় চক্রবর্তী রাজু।

 

​এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী এবং জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাধাকান্ত সূত্রধর।

 

​বক্তারা বলেন, সম্প্রীতির জেলা সুনামগঞ্জে যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। এই ঐতিহ্যকে যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রাখতে হবে এবং যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। সম্মেলনে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা উদযাপন পরিষদের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী সুধীজন অংশ নেন।