• [english_date] , [bangla_date] , [hijri_date]

মাদক সেবন, বিক্রি ও চুরির অভিযোগে এক ব্যক্তির বাড়িতে আগুন।

bilatbanglanews.com
প্রকাশিত June 21, 2026
মাদক সেবন, বিক্রি ও চুরির অভিযোগে এক ব্যক্তির বাড়িতে আগুন।

সুনামগঞ্জ প্রতিনিধি:

মাদক সেবন বিক্রি ও চুরির অভিযোগে এক ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছে এলাকার মানুষ।

২১ জুন ভোরে সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পাখিজান গ্রামে এই ঘটনা ঘটেছে। এতে আব্দুশ শহীদ (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তার বাড়ি ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে পুলিশ এসে জনরোষ থেকে আব্দুশ শহীদ কে উদ্ধার করেন। এবং ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়।

পুলিশ ও এলাকাবাসী জানান পাখিজান গ্রামের আব্দুশ শহীদ দীর্ঘদিন ধরেই মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত ছিলেন। এছাড়াও চুরির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ঘটনার দিন রাতে এলাকার মাদ্রাসার ব্যাটারী চুরি করতে গিয়েই জনরোষের শিকার হন। এক পর্যায়ে কিছূ লোক তার বসত ঘরে আগুন দিলে সে আহত হয় এবং তার ঘর ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। পুলিশ ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা এসে আগুন নেভাতে সক্ষম হন। আব্দুশ শহীদ দুলাল মিয়ার পুত্র। বিশম্ভরপুর থানার ওসি তদন্ত ওয়ালী আশরাফ খান জানান তার নামে চুরি ও মাদকদ্রব্যসহ মোট ৬টি মামলা রয়েছে। তিনি আরও জানান আজকের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।