• [english_date] , [bangla_date] , [hijri_date]

হামলা মামলার শিকার নেতাকর্মীদের নিয়ে হাওরে আনন্দ ভ্রমণ করলেন এমপি কামরুল।

bilatbanglanews.com
প্রকাশিত June 13, 2026
হামলা মামলার শিকার নেতাকর্মীদের নিয়ে হাওরে আনন্দ ভ্রমণ করলেন এমপি কামরুল।

সুনামগঞ্জ প্রিতিনিধি:

১২ জুন দিনভর সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওর ও মাটিয়ান হাওরের জিরো পয়েন্টে এক ব্যতিক্রমী হাওর উৎসব করে প্রশংসিত হচ্ছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। সুনামগঞ্জ জেলার চারটি উপজেলা তাহিরপুর,ধর্ম পাশা,মধ্যনগর ও জামালগঞ্জ নিয়ে সুনামগঞ্জ ১ আসনের অবস্থান। দীর্ঘ-১৭ বছর বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে যেসব নেতা কর্মী জেল জুলুমের শিকার এবং হামলা মামলার শিকার হয়েছেন মূলত তাদের নিয়েই এ আনন্দ ভ্রমণের আয়োজন করেন। এই চার উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নির্যাতিত নেতাকর্মীদের খোঁজে বের করে তালিকা করে কয়েকটি হাউসবোটে অন্তত হাজার খানেক নেতাকর্মীদের পদচাড়নায় টাঙ্গুয়ার হাওর পাড়ের পরিবেশ অন্য রকম হয়ে যায়। তাদের নিয়ে আড্ডা হৈ হুল্লূর নাচে গানে ও আপ্যায়নে কিছুটা হলেও প্রশান্তি দেয়ার চেষ্টা চালান কামরুল। তাদের হাতে ক্রেস্ট,বিভিন্ন উপহার ও টি শার্ট প্রদান করেন। পরে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির নেতা ও বিগত সংসদ নির্বাচনে এই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হকের সভাপতিত্ব ও তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন ধর্ম পাশা উপজেলার বাসিন্দ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতালিব খান,মধ্যনগর বিএনপির আহ্বায়ক আবু হায়াত,ধর্ম পাশা বিএনপির আহ্বায়ক আব্দুল হক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো,তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,রাখাব উদ্দিন,জামালগঞ্জ উপজেলা বিএনপি নেতা নুরুল হক আফিন্দি,তাহিরপুর উপজেলার বিএনপি নেতা আবুল হূদা,নাসের উজ্জ্বল, শাখাওয়াত হোসেন, আব্দুল মালেক, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল হক, প্রমূখ।

কামরুল বলেন আসলে দীর্ঘদিন ধরেই এই সব তৃণমূলের নেতাকর্মীদের এতো নির্যাতিত হতে হয়েছে তাই তাদের নিয়ে সামান্য আনন্দ দানের একটু চেষ্টা।