• [english_date] , [bangla_date] , [hijri_date]

হাউজবোড-মালবাহী নৌকার ষ্টাফদের মধ্যে ‎সংঘর্ষে ১ জন নিহত

bilatbanglanews.com
প্রকাশিত June 11, 2026

সুনামগঞ্জ প্রতিনিধি:

‎সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাউজবোডে ও ভৈরবগামী মালামাল পরিবহনকারী নৌকার চালকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি ঘটনায় রক্তি নদীতে পড়ে আমিন মিয়ার(২২) নামের একজন নিখোঁজের পর প্রায় ১২ ঘন্টা পর লাশ উদ্ধার করা হয়েছে।

‎মঙ্গলবার (০৯ জুন) ভোররাতে উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর এলাকায় রক্তি নদীতে দুই নৌকার লোকজনের মধ্যে নৌকা রাখা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে এ নদীতে পড়ে আমিন মিয়া নিখোঁজ হয়। পরে বিকেল সাড়ে ৫ টার দিকে রক্তি নদীতেই তার মরদেহ উদ্ধার করা তাহিরপুর থানা পুলিশ।

‎নিহত মালবাহী নৌকার ষ্টাফ আমিন মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের কলাপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

‎এ ঘটনায় হাউজবোডে ও ভৈরবগামী মালামাল পরিবহনকারী নৌকাসহ হাউজবোডের ৯ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

‎এ সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি আমিনুর ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পিতা কামাল হোসেনে বাদি হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

‎নিহত আমিন মিয়ার পিতা কামাল হোসেন জানান,উপজেলা বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর-পাতারী এলাকায় হাউজবোডে ও মালামাল পরিবহনকারী নৌকা রাখা নিয়ে ঝগড়া ও হাতাহাতি ঘটনা ঘটে দুই পক্ষের লোকজনের মধ্যে। এরপর পর থেকে আমিন মিয়াকে আর খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজ খোঁজির পর পাতারী এলাকায় মরদেহ ভেসে ওঠে। পরে খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ও দুটি নৌকাকেই তাহিরপুর থানায় নিয়ে আসে।