• [english_date] , [bangla_date] , [hijri_date]

মাসিক আলোর বার্তা”র উদ্যোগে বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত May 25, 2026
মাসিক আলোর বার্তা”র উদ্যোগে বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ধর্ম-দর্শন ও সাহিত্যভিত্তিক প্রকাশনা “মাসিক আলোর বার্তা” এর উদ্যোগে এক বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও সুধীজনের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা তালামীযের প্রচার সম্পাদক বাবুল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুর্শি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জুইন চৌধুরী এবং সহকারী শিক্ষক জামিল খান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জুবায়ের আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আহমদ, ৭নং ইউনিয়নের সম্পাদক নাদিম আহমদ, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা আরিফ চৌধুরীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন “মাসিক আলোর বার্তা” এর সম্পাদক ফজলে হাসান চৌধুরী সিজান।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও আদর্শিক চেতনা গঠনে কুইজ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ধর্ম-দর্শন ও সাহিত্যচর্চা প্রসারে “মাসিক আলোর বার্তা”র এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবিদ, রাজনীতিবিদ, অর্থবিদ, তালামীয নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।