• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জ সীমান্তে এক মানব পাচারকারী সহ তিন জন আটক অপর দুই জন পালিয়েছে।

bilatbanglanews.com
প্রকাশিত October 22, 2026
সুনামগঞ্জ সীমান্তে এক মানব পাচারকারী সহ তিন জন আটক অপর দুই জন পালিয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর বাঁশতলা বিওপির টহল দল কর্তৃক গত ২১ অক্টোবর তারিখ রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার আরমানছড়া নামক স্থান হতে ১ জন মানব পাচাকারীসহ ২ জন পাচারকৃত বাংলাদেশী নাগরিককে আটক করে।

 

আটককৃত ৩ জন ব্যক্তিরা হলো মানব পাচারকারী মোঃ আমির (২২) পিতা- জহির মিয়া, গ্রাম- ইসলামপুর, পোষ্ট- বাংলাবাজার, থানা- দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ এবং ২ জন পাচার হওয়া ব্যক্তি (১) মোঃ আবুল হোসেন (৪২), পিতা- মোঃ হযরত, গ্রাম-লিংকন নগর, পোষ্ট- গদখালী, থানা-ঝিকরগাছা, জেলাঃ যশোর, (২) ফাতেমা (১৮), পিতা- নবিস উদ্দিন, গ্রাম- বেনাপোল, পোষ্ট- শার্শা, থানা- শার্শা জেলা- যশোর।

এছাড়াও অপর ২ জন মানব পাচারকারী (১) মো: অনিক মিয়া (২৪), পিতা- আলাউদ্দিন, (২) মোঃ আলাউদ্দিন (৫৪), পিতা- নওশা খাঁ উভয়ের গ্রাম-চৌধুরীপাড়া পোষ্ট- বাংলাবাজার, থানা- দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ পালিয়ে যায়। উল্লেখ্য, আটককৃত পাচার হওয়া ব্যক্তিদের ভারতে আত্মীয় স্বজন থাকায় তারা অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।

মানব পাচারকারী মোঃ আমির এবং উক্ত ২ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির।