• [english_date] , [bangla_date] , [hijri_date]

গোলাপগঞ্জে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত April 23, 2022
গোলাপগঞ্জে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

বিবিএন ডেস্ক:গোলাপগঞ্জে আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান প্রবাসী মো: দিলওয়ার হোসেনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ফুলবাড়ি ইউনিয়নের কিসমত মাইজভাগ দক্ষিণ পাড়ায় ১৪০টি অসহায় দুঃস্থ পরিবারকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী ও সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, নজরুল ইসলাম ও ইকবাল হোসেনের সহযোগিতায় এবং আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও রেজিয়া রহিম মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ রুহেল আহমদ বলেন গোলাপগঞ্জ একটি প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে দেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখে চলেছে প্রবাসীরা, বিশেষকরি যুক্তরাজ্যে অবস্থানর গোলাপগজ্ঞবাসী। তাদের মধ্যে অন্যতম মো: দিলওয়ার হোসেন, মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল। তারা লন্ডনে গোলাপগজ্ঞের প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মহান আল্লাহ তাদের এই দানকে কবুল করুন এবং আগামীতে এইসব সামাজিক কাজ
আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উপদেষ্টা কাওছার খানের সভাপতিত্বে ও কামরুজ্জামান মাসুদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগ নেতা হাদিউজ্জামান মাছুম, মুরব্বি মিয়াজ উদ্দিন আনু, পৌর আওয়ামীলীগ নেতা আফজাল হোসেইন সোহেল, জয়নাল আবেদীন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুরব্বি আনু মিয়া, মাসুক মিয়া, ইবরাহীম, আমিন মিয়া, এখলাছ উদ্দিন, রকিব মিয়া, কামাল আহমদ প্রমুখ।