• [english_date] , [bangla_date] , [hijri_date]

শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের মতবিনিময় সভা।

bilatbanglanews.com
প্রকাশিত October 15, 2026
শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের মতবিনিময় সভা।

সুনামগঞ্জ প্রতিনিধি:

আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভাবে উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মতিউর রহমান খান,সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী, আ ত ম মিছবাহ, নাদীর আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু , সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিপ্রেস রায় বাপ্পী, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, ইসলামি ফাউন্ডেশন উপ পরিচালক, ইমাম মোয়াজ্জিন পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জেলা প্রশাসক বলেন সুনামগঞ্জ জেলায় এবার ৪৪৪ টি পূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে যা যা করার সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা বেশ কিছুদিন ধরেই হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সাথে ও একাধিক বার সভা করে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ কে ও নানা দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও কোর কমিটির একটি বিশেষ সভা ও করেছি। আশা করি সকলের সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করা হবে।