সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য এডভোকেট নূরুল ইসলাম বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যবসায়ীদের নানা ভাবে হয়রানী করা হয়েছে। চাঁদাবাজদের কারণে তারা ভয়ে ভয়ে ব্যবসা করতেন।
এখন আর সেই পরিবেশ নেই। আপনারা নির্ভয়ে ব্যবসা করুন। যদি কোন সমস্যার সম্মুখীন হন আমাকে জানাবেন আমি ব্যবস্থা নেব। ২৬ আগস্ট বুধবার বিকালে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন হক সুপার মার্কেটে মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ পৌর শহরে আধুনিক পোশাক শিল্প ও উন্নতমানের ফেব্রিকস সেবায় যুক্ত হলো নতুন মাত্রা। নতুন সাজে ও বর্ধিত পরিসরে যাত্রা শুরু করল বিশিষ্ট দর্জি প্রতিষ্ঠান ‘মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস’।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ সূচনা করেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সামছুল হক, এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও হক সুপার মার্কেটের সত্তাধিকারী জিয়াউল হক
, মাওলানা নুর হোসাইন, হাফিজ আতাউর রহমান লস্কর।
অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ, সমৃদ্ধি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সুনামগঞ্জ বাজার মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আবু সাইদ।
প্রতিষ্ঠানের প্রোপাইটার মো: রেজাউল ইসলাম জানান, আধুনিক কাটিং, নিখুঁত সেলাই এবং দেশি-বিদেশি বিভিন্ন সুটিং-শার্ট্যাংশের সেরা সংগ্রহ নিয়ে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে তারা অঙ্গীকারবদ্ধ।