• [english_date] , [bangla_date] , [hijri_date]

মানুষের কাছে যে ওয়াদা করেছি তা পূরণ করতে হবে- আরিফুল হক চৌধুরী।

bilatbanglanews.com
প্রকাশিত August 25, 2026
মানুষের কাছে যে ওয়াদা করেছি তা পূরণ করতে হবে- আরিফুল হক চৌধুরী।

সুনামগঞ্জ প্রতিনিধি:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের মূখে হাসি ফুটাতে কাজ করে যাচ্ছেন। দলের সর্বস্তরের নেতাকর্মীদের ও উচিত মানুষের কাছে যে ওয়াদা করেছি নির্বাচনের সময় সেই ওয়াদা পূরণে সম্মিলিত ভাবে কাজ করার। প্রতিপক্ষের নানা মিথ্যাচার ও গুজব মোকাবিলার জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার ও পরামর্শ দেন মন্ত্রী। তিনি আরও বলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাথে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক। দলের দুঃসময়ে ও বিভিন্ন এজেন্সির নজর এড়িয়ে আমাকে বরন করে নিয়েছেন তা আমি ভূলিনি।

মন্ত্রী সোমবার সন্ধায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ,সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নূরুল ইসলাম,সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল,সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত এডভোকেট আব্দুল হক, এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট মাসুক আলম, আকবর আলী, সেলিম উদ্দিন, এটিএম হেলাল, মনাজ্জির হোসেন সুজন, লুৎফা আনোয়ার, হাফেজা ফেরদৌস লিপন, শাহানা আলম, নজরুল ইসলাম, সাইফুল্লাহ হাসান জুনেদ, ফারুক আহমদ লিলু, মুর্শেদ আলম, জূনাব আলী, আমিনুর রশিদ,এডভোকেট মামুনুর রশিদ কয়েছ, কামরুল হাসান রাজু, জাহাঙ্গীর আলম, মমিনুল হক কালারচান, সুহেল মিয়া, দুলু, তারেক মিয়া, ওবায়দুল ইসলাম সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।