• [english_date] , [bangla_date] , [hijri_date]

শান্তিগঞ্জে প্রাইভেট কারে ৪০ কেজি গাজা সহ এক কারবারি আটক।

bilatbanglanews.com
প্রকাশিত August 23, 2026
শান্তিগঞ্জে প্রাইভেট কারে ৪০ কেজি গাজা সহ এক কারবারি আটক।

সুনামগঞ্জ প্রতিনিধি:

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ জাবেদ আহমদ (৩০) নামের এক চালককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

 

​রোববার (২৩ আগস্ট) সকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে প্রাইভেট কারসহ এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

 

​ গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল সকালে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি কালো রঙের প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ-১৩-০৬১৪) তল্লাশি চালায় দলটির সদস্যরা। গাড়িটির ব্যাক ডালা খুলতেই বিশেষ কায়দায় গচ্ছিত মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজা, প্রাইভেট কার এবং একটি অ্যান্ড্রয়েড ফোনসহ উদ্ধার হওয়া আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা।

 

​ঘটনায় গ্রেফতারকৃত জাবেদ আহমদ উপজেলার জামলাবাজ গ্রামের আব্দুল কাদিরের ছেলে। এ সময়

তার দুই সহযোগী পালিয়ে যায়।

তারা হলেন জাবেদের চাচা গুলজার মিয়া (৪০) এবং তার দাদা মোঃ সিরাজ মিয়া (৬৬)। দাদা সিরাজ মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বেও শান্তিগঞ্জ থানায় তিনটি মাদক মামলা রয়েছে।

 

​ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো: আবুল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আসামিরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা সিন্ডিকেটের মাধ্যমে সীমান্ত ও রুট পরিবর্তন করে মাদকের চালান সরবরাহ করে আসছিল। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই চক্রটিতে একই পরিবারের একাধিক প্রজন্ম জড়িত।

 

​ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে আমাদের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।