
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ দলিল লিখক সমিতি ছাতক উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (২২আগষ্ট) সকাল ১০ ঘটিকা হইতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে কাজী আনোয়ার মিয়া আনু (২৫ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার পেয়েছেন ১৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন (২৩ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রঞ্জন কুমার দাস পেয়েছেন ১৮ ভোট।
সহ-সভাপতি পদে মো: ওয়াছির আলী (২৫ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল ছত্তার পেয়েছেন ১৪ ভোট।
সহ-সাধারণ সম্পাদক আব্দুস ছালাম (২১ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফয়ছল আহমদ পেয়েছেন ১৮ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে হিফজুল বারী শিমুল (২৩ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধী প্রার্থী দিলোয়ার হোসেন পেয়েছেন ১৬ ভোট।
কোষাধ্যক্ষ পদে রোকন মিয়া (২৬ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো.সুমন মিয়া পেয়েছেন ১৩ ভোট।
নির্বাচনে ৬টি পদের বিপরীতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ৪৪ জন। প্রদত্ত ভোটের সংখ্যা ৪০।
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, সাব-রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল আলম। সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন মমতাজ বেগম।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো: শাহাজুল ইসলাম। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মো. গৌছ উদ্দিন ও সুলাইমান আহমদ তালুকদার।