• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জে মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত August 16, 2026
সুনামগঞ্জে মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি:

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট (রবিবার) সকাল ১০ টায় জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মিজানুর রহমান, সিভিল সার্জন জসিম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (স্হানীয় সরকার) অসীম চন্দ্র বণিক,

অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড শেরনূর আলী, এটিএম হেলান। এছাড়াও বক্তব্য রাখেন মৎস্যজীবি প্রতিনিধি আতাউর রহমান, আনোয়ার হোসেন সহ প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা একে এম মাহফুজুর রহমান। সভা শেষে মৎস্যজীবিদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। দেশী মাছ উৎপাদনে পুরষ্কার পেয়েছেন আবু বকর, শুটকী উৎপাদনে পুরষ্কার পেয়েছেন জিল্লুর রহমান বাচ্চু, কার্প মিশ্র জাতীয় মাছ উৎপাদনে আবুল বাসার, হ্যাচারী ওনার মো মাজহারুল ইসলাম রিয়াদ, নার্সারার এর জন্য পুরস্কার পেযেছেন মো: লিটন।

সভায় বক্তারা বলেন দেশীয প্রজাতির মাছ উৎপাদনে আমাদের আরো উদ্যোগী হতে হবে। পুষ্টি, আমিষের অভাব পূরনে দেশীয় মাছের বিকল্প নেই। এছাড়াও দারিদ্র্য বিমোচনে মৎস্য চাষ ভূমিকা রাখে। দেশের অর্থনীতি সমৃদ্ধির জন্য মৎস্যের ভঃমিকা রয়েছে।