নিজস্ব প্রতিবেদক:
১০ আগস্ট ২০২৬, রোজ সোমবার সকাল ১০টায় সারাদেশে একযোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শুরু হয় ফল জানার ব্যস্ততা।
প্রকাশিত ফলাফলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাখিল পরীক্ষার্থীদের পাসের হার দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৯২ শতাংশ।
জগন্নাথপুর উপজেলায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মোট ১৮টি মাদ্রাসা থেকে ৭৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৬৬ জন কৃতকার্য এবং ৪১৪ জন অকৃতকার্য হয়েছে। উপজেলায় এবার একজন শিক্ষার্থী GPA-5 অর্জন করেছে।
পাসের হারে জগন্নাথপুর উপজেলার মধ্যে প্রথম হয়েছে রসুলগঞ্জ জামে’য়া কোরআনিয়া আলিম মাদ্রাসা। প্রতিষ্ঠানটির পাসের হার ৭৫ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে হলিয়ার পাড়া কাদিরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, পাসের হার ৭২ দশমিক ৫০ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে বালিকান্দি আটপাড়া দাখিল মাদ্রাসা, পাসের হার ৬৫ দশমিক ৮৫ শতাংশ।
এদিকে উপজেলায় একমাত্র GPA-5 অর্জন করেছে আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী।
জগন্নাথপুরের ১৮ মাদ্রাসার ফলাফল
১. রসুলগঞ্জ জামে’য়া কোরআনিয়া আলিম মাদ্রাসা
৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৯ জন। পাসের হার ৭৫.০০ শতাংশ।
২. হলিয়ার পাড়া কাদিরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা
৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৯ জন। পাসের হার ৭২.৫০ শতাংশ।
৩. বালিকান্দি আটপাড়া দাখিল মাদ্রাসা
৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৭ জন। পাসের হার ৬৫.৮৫ শতাংশ।
৪. আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট
৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৩ জন। পাসের হার ৫৮.৯৭ শতাংশ। GPA-5 পেয়েছে ১ জন।
৫. শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসা
৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৩ জন। পাসের হার ৫৭.৫০ শতাংশ।
৬. জৈয়দা আরাবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা
৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১ জন। পাসের হার ৫২.৫০ শতাংশ।
৭. রসুলপুর বনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা
৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৯ জন। পাসের হার ৫০.০০ শতাংশ।
৮. হবিবপুর ও কেশবপুর কামিল মাদ্রাসা
৬২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৯ জন। পাসের হার ৪৬.৭৭ শতাংশ।
৯. হযরত আবু বকর সিদ্দিক (রা.) দাখিল মাদ্রাসা
১৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ জন। পাসের হার ৪৬.১৫ শতাংশ।
১০. পীরেরগাঁও সুন্নিয়া দাখিল মাদ্রাসা
৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ জন। পাসের হার ৪৪.৪৪ শতাংশ।
১১. সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসা
৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩২ জন। পাসের হার ৪১.০৩ শতাংশ।
১২. রানিগঞ্জ বাজার দারুস সুন্নাত আলিম মাদ্রাসা
৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৩ জন। পাসের হার ৪০.২৪ শতাংশ।
১৩. ছারা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ জন। পাসের হার ৪০.০০ শতাংশ।
১৪. রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ জন। পাসের হার ৪০.০০ শতাংশ।
১৫. ছিলাউড়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা
৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২ জন। পাসের হার ৩৬.৩৬ শতাংশ।
১৬. পূর্ব বুদরাইল আটঘর দাখিল মাদ্রাসা
১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ জন। পাসের হার ৩৩.৩৩ শতাংশ।
১৭. কামারখাই জয়নগর দাখিল মাদ্রাসা
৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ জন। পাসের হার ৩০.৯৫ শতাংশ।
১৮. ইকরছই জামে’য়া ইসলামিয়া আলিম মাদ্রাসা
৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ জন। পাসের হার ২১.২১ শতাংশ।
সার্বিক ফলাফল
জগন্নাথপুর উপজেলায় ১৮টি মাদ্রাসা থেকে মোট ৭৮০ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৬৬ জন পাস এবং ৪১৪ জন ফেল করেছে। উপজেলার মোট পাসের হার ৪৬.৯২ শতাংশ। এবার একজন শিক্ষার্থী GPA-5 অর্জন করেছে।