• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক বুথ উদ্বধন

bilatbanglanews.com
প্রকাশিত August 5, 2026

সুনামগঞ্জ প্রতিনিধি:

আর্থিক লেনদেনে গতি আনতে এবং গ্রাহকসেবাকে আরও আধুনিক ও সহজলভ্য করতে সুনামগঞ্জে যাত্রা শুরু করলো পূবালী ব্যাংক লিমিটেডের নতুন ইলেকট্রনিক ব্যাংকিং বুথ। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে শহরতলীর বিহারি পয়েন্টে এই বুথটি স্থাপন করা হয়েছে।

 

​সোমবার (৩ আগস্ট) বেলা ১১টায় এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে নতুন এই ই-ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন করা হয়।

 

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন পূবালী ব্যাংক প্রিন্সিপাল অফিস সিলেটের মহাব্যবস্থাপক চৌধুরী মো: সফিউল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের দ্রুত ও নিরাপদ সেবা দেওয়াই পূবালী ব্যাংকের মূল অঙ্গীকার। বিহারি পয়েন্টে এই ই-ব্যাংকিং বুথ চালুর মাধ্যমে স্থানীয় বাণিজ্যিক কর্মকাণ্ড আরও দ্রুত ও গতিশীল হবে। প্রযুক্তির সুফল একদম প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান রুহুল আমীন। তিনি উল্লেখ করেন, সময়ের সাথে তাল মিলিয়ে ব্যাংক এখন কেবল শাখার চারদেয়ালে সীমাবদ্ধ নেই, বরং গ্রাহকের হাতের নাগালে নিয়ে আসা হচ্ছে সব ধরনের আধুনিক সুবিধা।

 

​অনুষ্ঠানে স্থানীয় ব্যাংকিং কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ​জয়নাল আবেদীন, সহকারী ব্যবস্থাপক, সুনামগঞ্জ শাখা, ​জাহিদ হোসেন, অপারেশন ম্যানেজার, ​সামছুল হক, সভাপতি, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি,​সহ সভাপতি এনামুল হক, ​লতিফুর রহমান রাজু, সভাপতি, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব, ​নুরুল হক, পরিচালক, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

 

​সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে দোয়া ও অতিথিদের উপস্থিতিতে নতুন এই বুথে লেনদেনের শুভ সূচনা করা হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিহারি পয়েন্টের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে ই-ব্যাংকিং বুথ চালু হওয়ায় তাঁদের সময় বাঁচবে এবং নিরাপদ লেনদেনের নতুন দুয়ার উন্মোচিত হলো।