সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে নৌকা ডুবে চারজন নিখোঁজ হয়েছেন। পুলিশ একজনের মরদেহ উদ্ধার করেছে বাকিদের উদ্ধার কাজ চলছে।
ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একটি ডিঙ্গি নৌকা ডুবেহএই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শনিবার (০১ আগস্ট) সকাল থেকে ফায়ার সার্ভিস নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।
নিখোঁজরা হলেন- ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ৩টার দিকে উপজেলার মইয়ার হাওরের পৌর এলাকার ভবানীপুর-বৈধাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মইয়ার হাওরের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে ডিঙ্গি নৌকায় করে বাড়ি ফিরছিলেন ভবানীপুর এলাকার কয়েকজন বাসিন্দা। পথে বৈধাখালী এলাকায় পৌঁছালে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনায় নৌকায় থাকা কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন।
২১ ঘণ্টা ধরে নিখোঁজ যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন বলেন, দুর্ঘটনার পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, ‘নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।’