• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জে সূরমা নদী থেকে অজ্ঞাত নামা যুবকের লাশ উদ্ধার।

bilatbanglanews.com
প্রকাশিত July 31, 2026
সুনামগঞ্জে সূরমা নদী থেকে অজ্ঞাত নামা যুবকের লাশ উদ্ধার।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে সুরমা নদী থেকে অজ্ঞাত নামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

৩১ জুলাই শুক্রবার দুপুর ১২ টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর এলাকা থেকে গলায় গামছা পেচানো অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ধারনা করা হচ্ছে বয়স ৪০ /৪২ হবে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে সুনামগঞ্জ পৌরসভার পিরোজপুর এলাকায় সুরমা নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কিত হয়ে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ অভিমুখে রওনা হয়। ইতোমধ্যে স্রোতের টানে ভেসে গিয়ে লাশটি সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর গ্রাম সংলগ্ন নদীতে পৌঁছায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে ভাসমান অবস্থায় মরদেহটি নদী থেকে ডাঙ্গায় তোলে পুলিশ।

 

​উদ্ধারকালে দেখা যায়, নিহতের গলায় একটি গামছা পেঁচানো ছিল। পরনে ছিল ফুল শার্ট ও হাফ প্যান্ট।

 

​ ঘটনার রহস্য উদঘাটন এবং লাশের পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট অফিসকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ।

 

​ওসি আরও জানান, নিহতের মৃত্যুর সঠিক কারণ নির্ণয় ও ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট ও প্রযুক্তিগত সহায়তায় পরিচয় শনাক্ত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।