ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় পার্কিং করে রাখা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুই যাত্রী নি’হ’ত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও চারজন আ’হ’ত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর আনুমানিক ৪টা ১৫ থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের মুসাব্বির মিয়ার বাড়ির পাশের সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দু’র্ঘ’টনা ঘটে।
পুলিশ জানায়, সিলেটগামী লেনে একটি ট্রাক ঢাকা মেট্রো-ড-১১-৩১৬৪ পার্কিং করে রাখা ছিল। এ সময় একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে সজোরে ধা’ক্কা দেয়।
দু’র্ঘ’টনায় ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নি’হ’ত হন। নি’হ’ত’রা হলেন দোলার বাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের রজব আলী এবং মোঃ নুর উদ্দিন । এছাড়া সিএনজি চালকসহ আরও চারজন আ’হ’ত হন।
খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানার এসআই (নি.) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আ’হ’ত’দের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নি’হ’ত’দে’র ম’র’দে’হের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের ম’র্গে পাঠানো হয়েছে। দু’র্ঘ’ট’না’কবলিত ট্রাক ও সিএনজি জয়কলস হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।