ছাতক প্রতিনিধি:
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-৩২, তারিখ: ২৫ জুলাই ২০২৬ দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার নানশ্রী গ্রামের আজির উদ্দিনের ছেলে মো. সাহেদ (২৭), আমেরতল গ্রামের মনির উদ্দিনের ছেলে ঈমাম উদ্দিন (২৫), মুক্তিরগাঁও গ্রামের ওয়ারিছ আলীর ছেলে মো. হাসান (২৫) এবং বুবরাপুর গ্রামের সদন নুরের ছেলে জহুর উদ্দিন (২২)।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।