• [english_date] , [bangla_date] , [hijri_date]

বর্ষায় নজরুল শিরোনামে সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর অনুষ্ঠান।

bilatbanglanews.com
প্রকাশিত July 20, 2026

সুনামগঞ্জ প্রতিনিধি:

ছড়ায়ে বৃষ্টির বেলফুল,দুলায়ে মেঘলা চাঁচর চুল ‘ এই প্রতিপাদ্য কে সামনে রেখে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় জেলা প্রশাসন ও জেলা শিল্প কলা একাডেমীর যৌথ আয়োজনে’ বর্ষায় নজরুল ‘ নামে একটি প্রাণবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধায় জেলা শিল্প কলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে প্রথমে নজরুল স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্প কলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সভাপতিত্বে ও সৌরভ অধিকারী অয়ন,সুমনা তালুকদার রিম্পির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমান। বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, জাসাস জেলা সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোনাজ্জির হোসেন সুজন, এডিশনাল পিপি এডভোকেট আনিসুজ্জামান শামীম।

বক্তারা বলেন কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি। তার অমর সৃষ্টি আজও আমাদের অনুপ্রাণিত করে। নজরুল যা লিখে গেছেন তা মনে প্রাণে ধারন করলেই তার প্রতি যথোপযুক্ত সন্মান প্রদর্শন হবে । পরে সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।