• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাতক পৌরসভা পরিদর্শনে কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি।

bilatbanglanews.com
প্রকাশিত July 18, 2026
ছাতক পৌরসভা পরিদর্শনে কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি।

ছাতক প্রতিনিধি:

ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তা কর্মচারী গণের সাথে মতবিনিময় করেন সুনামগঞ্জ ৫, ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

শনিবার সকাল ১১ ঘটিকায় তিনি পৌরসভা কার্যালয়ে পৌঁছালে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন, পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন পৌর সভা কার্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন।

 

পরিদর্শন শেষে পৌর সভার হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর সভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, উপ- সহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মো. ফজলুল করিম বকুল, যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ বাকি বিল্লাহ, পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, পৌর

স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হোসেন প্রমুখ।

সভায় পৌর সভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।