• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাতকে ঔষধের নিয়মমীতি না মেনে অবাধে চলছে ফার্মেসী ব্যবসা, দুই ফার্মেসীকে জরিমানা।

bilatbanglanews.com
প্রকাশিত June 25, 2026
ছাতকে ঔষধের নিয়মমীতি না মেনে অবাধে চলছে ফার্মেসী ব্যবসা, দুই ফার্মেসীকে জরিমানা।

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে ঔষধের গুনগত মান নিয়ন্ত্রণের নিয়ম নীতি না মেনে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণসহ অনিয়মের অপরাধে দুই ফার্মেসীকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার কালারুকা বাজারে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম এবং সুনামগঞ্জ জেলা ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মিঠুন সাহার যৌথ নেতৃত্বে এ মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পলস মজুদ রাখা, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রি এবং ফ্রিজে রাখার মতো তাপ সংবেদনশীল ওষুধ যথানিয়মে সংরক্ষণ না করার অপরাধে মা ফার্মেসী ও সুধা ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জানা যায়, ঔষধের গুনগত মান নিয়ন্ত্রণের নিয়ম নীতি না মেনে প্রশাসনকে তোয়াক্কা না করেই ছাতকে চলছে ফার্মেসী ব্যবসা। ছাতক উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভায় অন্তত ৫ শতাধিক ফার্মেসী রয়েছে। এদের মধ্যে গুটা কয়েকটা ফার্মেসীর ড্রাগ লাইসেন্স, ফার্মাসিস্ট, ঔষধের গুনগত মান নিয়ন্ত্রণে রেখেই ব্যবসা করছেন। খোজ নিয়ে দেখা যায়, বেশির ভাগ ফার্মেসীর ড্রাগ লাইসেন্স নেই, ফার্মাসিস্ট নেই, ঔষধ নিয়ন্ত্রণের নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই রহস্য জনক ভাবে ফার্মেসী ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সচেতন মহলের দাবী,

জীবন রক্ষাকারী ওষুধের তাপমাত্রা, গুণগত মান, জনস্বাস্থ্যের সুরক্ষায় ওষুধের নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি ও অভিযান অব্যাহত রাখুন।