• [english_date] , [bangla_date] , [hijri_date]

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক কন্যা শিশু নিহত।

bilatbanglanews.com
প্রকাশিত June 5, 2026
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক কন্যা শিশু নিহত।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে হাউসবোটের ইঞ্জিনে পড়ে সৌম্যতা সরকার নিঝুম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সে সুনামগঞ্জ জেলা শহরের শহর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল জানান সে জেলা শিল্প কলা একাডেমীর আবৃত্তি ও নৃত্য শিশু বিভাগের শিক্ষার্থী। তার ভাল পারফরম্যান্স ছিল।

 

শুক্রবার (৫ জুন) বিকালের দিকে টাঙ্গুয়ার হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিঝুম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের বাসিন্দা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের মেয়ে।

 

হাউসবোটের মালিক পংকজ রায় জানান, নতুন হাউসবোটের প্রথম উদ্বোধনী ট্রিপ উপলক্ষে পরিবারের স্বজনদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যান তারা। হাওরে গোসল শেষে নিলাদ্রী লেকের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় নিঝুম তার মা ও বোনের সঙ্গে হাউসবোটের পেছন দিক থেকে সামনে আসছিল। এ সময় অসাবধানতাবশত সে হাউসবোটের ইঞ্জিনে পড়ে যায়।

 

তিনি আরও জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করা হলেও শিশুটিকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ইঞ্জিনের আঘাতে তার শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয় তাকে তাহিরপুর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে।

 

নিহতের বাবা এসআই স্বপন চন্দ্র সরকার বলেন, “আমি সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মরত একজন কর্মকর্তা। আমার স্ত্রী ও দুই মেয়ে আত্মীয়ের হাউসবোটে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার আদরের মেয়ে নিঝুম দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।”

 

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে পুলিশের এক উপ-পরিদর্শকের মেয়ে সৌমাতা সরকার নিঝুম দুর্ঘটনায় নিহত হয়েছে। পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং পিতার আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।