• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাতকের হায়দরপুর হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

bilatbanglanews.com
প্রকাশিত June 3, 2026
ছাতকের হায়দরপুর হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর হাওর থেকে বুরহান উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

নিহত বুরহান উদ্দিন উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে হায়দরপুর হাওরের একটি স্থানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

 

ছাতক সার্কেলের কর্মকর্তা শেখ মো. মুরসালিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

 

পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ উদঘাটন ও ঘটনার রহস্য অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এদিকে হাওর থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।